শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৬:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মিরসরাইয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু: চিকিৎসকের ভুলের অভিযোগ

মিরসরাইয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু: চিকিৎসকের ভুলের অভিযোগ

ঢাকা প্রেস
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:-



চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

 

নিহত সীমান্ত নাথ (১৩), জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার বাড়ির সামনে একটি সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে তাড়াতাড়ি মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 

সীমান্তের চাচাতো ভাই সৌরভ চন্দ্র জানান, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে বাইরে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর চিকিৎসক জানতে চান যে সাপটি বিষধর ছিল কি না। পরিবারের সদস্যরা নিশ্চিত না থাকায় চিকিৎসক সীমান্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। কিন্তু চট্টগ্রাম পৌঁছানোর আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের মৃত্যু হয়।
 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, সাপের কামড়ের রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর প্রথমে সাপটি বিষধর ছিল কি না তা নিশ্চিত করা হয়। এরপর অ্যান্টিভেনম দেওয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
 

স্থানীয়রা দাবি করছেন, চিকিৎসক যদি প্রাথমিক চিকিৎসা দ্রুত দিতেন এবং সঠিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করতেন, তাহলে হয়তো সীমান্তের প্রাণ বাঁচানো যেত। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।