মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৯:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

আজ সকালে ১ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয় মেট্রোরেল

আজ সকালে ১ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয় মেট্রোরেল

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও মেট্রোরেল চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। আজ সোমবার সকালে সোয়া একটা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। সকাল সাড়ে ৮টার পর বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে পৌনে ১০টার পরে একটি লাইনে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
 

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জানতে চাইলে সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, ‘মেট্রোরেলে পাশাপাশি দুটি লাইন রয়েছে। আজ সকালে একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেকে কোনো কারণে চাপ পড়েছে। এ কারণে একটি লাইনে ট্রেন আটকে গেছে। তাই ওই লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’

নাসির উদ্দিন আরও বলেন, টেকনিশিয়ানরা গিয়ে ওই সমস্যা ঠিক করবেন। এরপর একসঙ্গে দুটি লাইনেই মেট্রোরেল চলবে।


টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়েছেন অনেকে, তবে টিকিট দেওয়া হচ্ছে না। আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে, উত্তরা উত্তর (দিয়াবাড়ী) মেট্রোস্টেশনে

মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। সেখানে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে সকাল সাড়ে ৮টার আগে থেকে স্টেশনে অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন ছাড়েনি। পৌনে ১০টার পরে এক লাইনে ট্রেন ছাড়ে।


সকাল সাড়ে ৯টার দিকে যাত্রী মোহাম্মদ রফিউদ্দীন বলেন, ‘আমি সকাল ৯টার দিকে স্টেশনে এসেছি। কিন্তু মেট্রোরেল ছাড়েনি। অপেক্ষায় রয়েছি। বলা হয়েছে, দ্রুত এক লাইনে ট্রেন ছাড়বে।’

উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে কর্মরত আনসার সদস্য রুবেল মিয়া বলেন, ‘মেট্রোরেল ছেড়ে না যাওয়ায় স্টেশনে অনেক ভিড় রয়েছে। লাইনে কিছু একটা সমস্যা হয়েছে। এ জন্য ট্রেন ছাড়েনি।’

এর আগে গত ৯ আগস্ট কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। তখন ডিএমটিসিএল জানায়, কোনো কারণে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে।