বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

ঢাকা প্রেস
আশরাফুজ্জামান সরকার, স্টাফ রিপোর্টারঃ-


গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল হক’র দাফন সম্পন্ন হয়েছে। 

 

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

২০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। দ্বিতীয় ধাপে গার্ড অব অনার প্রদান করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রায়হান এর নেতৃত্বে একটি চৌকস দল। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।