বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪০:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

আজ জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের

আজ জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের

জিলহজ মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় দেশটিতে বসবাসরত মুসলিমদের কেউ চাঁদ দেখলে তা নিকটস্থ আদালত বা সংশ্লিষ্টদের জানাতে বলা হয়। জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলকদ মাসের ২৯ তারিখ। আগামীকাল শুক্রবার ৩০ জিলহজ।

 

চান্দ্র হিসাব অনুসারে আরবি মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রাখে। তাই আজ সন্ধ্যায় সৌদি আরবে বসবাসরত মুসলিমদের জিলহজের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের জিলহজের চাঁদ দেখার অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে কেউ খালি চোখে বা দূরবীনের মাধ্যমে অর্ধচন্দ্র দেখলে সুপ্রিম কোর্ট বা স্থানীয় প্রতিনিধিদের জানানোর অনুরোধ করা হয়।

 
জিলহজ মাসের চাঁদ মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্ব। চাঁদ দেখার ওপর হজ পালন ও ঈদুল আজহা উদযাপনের দিন নির্ভর করে। জিলহজ মাসের ৮ তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। এরপর ১০ তারিখ সারা বিশ্বের মুসলিমরা ঈদুল আজহা পালন করেন এবং পশু কোরবানি করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন (৯ জিলহজ) আরাফা প্রাঙ্গণে হাজিদের সমাগম অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।