সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কিরগিজস্তানে কোরআন তিলাওয়াত বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিরগিজস্তানে কোরআন তিলাওয়াত বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে কোরআন তিলাওয়াত বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরের ইমাম সারাখসি মসজিদে এর আয়োজন করে কিরগিজ ইফতা বোর্ড। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২৫টি দেশ অংশ নেয়। 

দুই দিনব্যাপী প্রতিযোগিতার বিপরাক প্যানেলের প্রধান ছিলেন শায়খ ড. আহমদ আল-মাসারাবি। চূড়ান্ত প্রতিযোগিতার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে পাকিস্তানি শিক্ষার্থী মুহাম্মদ নাফিদ, 


বসনিয়ার শিক্ষার্থী মুহাম্মদ আমিন মাওয়ালিদি ও মালয়েশিয়ার আহমদ আকিল বিন আহমদ শুকরি, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে কিরগিজস্তানের মুফতি শায়খ জমির রাকিফ বলেছেন, ‘পবিত্র কোরআন নিয়মিত পাঠ করা ও জীবনে এর শিক্ষা বাস্তবায়ন করা সব মুসলিমের কর্তব্য। 

তিন বছর ধরে কিরগিজস্তানে বিভিন্ন দেশের অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বছর ১২টি দেশ, দ্বিতীয় বছর ১৬টি দেশ এবং তৃতীয় বছর ২৫টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নেয়।