বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক হান্নান আলীকে (৪১) আটক করেছে রৌমারী থানা পুলিশ।

 

নিহত ঠিকাদার মোয়াজ্জেম হোসেন রৌমারী সদর ইউনিয়নের রৌমারী বাজার পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত বখতিয়ার হোসেনের ছেলে ও আটক চালক হান্নান আলী রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে।

 

নিহতের ছেলে আশিকুর রহমান বাবু জানান, দুপুর ১২টার দিকে রৌমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোয়াজ্জেম হোসেন। এ সময় তাকে সামনে থেকে ধাক্কায় দেয় ট্রাকটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক শুভ বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন মোয়াজ্জেম হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালক হান্নান আলীকে ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।