বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা: দুই আসামি রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা: দুই আসামি রিমান্ডে

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ববিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাচোল আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম এ আদেশ দেন।
 

এর আগে পুলিশ গ্রেপ্তারকৃত আসামি আজিজুল হক (৫২) ও তাসিম (৩২)-কে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আজিজুল নাচোল উপজেলার মল্লিকপুরের বাসিন্দা বাহার আলী মন্ডলের ছেলে, আর তাসিম এজাবুল হকের ছেলে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই দেওয়ান আলমগীর জানান, নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। এরপর আজিজুল হক ও তাসিমকে আদালতে হাজির করা হয় এবং আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে মাসুদ রানা (২২) এবং একই এলাকার রায়হান (১৫)-কে কুপিয়ে হত্যা করা হয়।