বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

ঢাকা প্রেস
দেবিদ্বার উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি:-


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তিনি বলেন, চাঁদাবাজরা যেন নতুন বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

 

শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারে ইমাম ও ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আলেম ও ইমামদের কথা মানুষ গুরুত্ব সহকারে শোনে, তাই মসজিদে-মসজিদে মানুষকে সচেতন করার জন্য তাদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনেও ইমামদের ভূমিকা পালন করার আহ্বান জানান।
 

সভায় তিনি ইমামদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়েও কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, "আপনাদের পাঁচটি দাবি আমি শুনেছি, এগুলো ধর্ম উপদেষ্টার কাছে তুলে ধরব।"
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেবিদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়ামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।