শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, কোটি টাকার দুর্নীতির অভিযোগ

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ব্যাপক দুর্নীতির অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গ্রেফতারকৃত মনসুর উল্লাহ শিবলী, হাতিয়া উপজেলার ৪ নং নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান। তার কাছ থেকে ২৭৯টি সিমকার্ড এবং ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মনসুরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে অসংখ্য সিমকার্ড এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
 

প্রাথমিক তদন্তে জানা যায়, এই সিমকার্ড এবং মোবাইল ফোন ব্যবহার করে মনসুর উল্লাহ বিভিন্ন সরকারি ভাতা, যেমন প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতা ইউনিয়নের জন্য বরাদ্দ অর্থ অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করে আসছিলেন। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে কোটি টাকার বেশি অর্থের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
 

গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত সামগ্রীসহ হাতিয়া থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।