সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজযাত্রার শেষ ফ্লাইট আজ

হজযাত্রার শেষ ফ্লাইট আজ

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ বাংলাদেশি হজযাত্রী। মোট ১০৫টি ফ্লাইটে তাঁরা দেশটির মক্কা ও মদিনায় পৌঁছেন। এদিকে চলতি বছরের হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ। আজ দুপুর ২টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজযাত্রা।


আজ মঙ্গলবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২৯৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ২৬২ জন। এদিকে সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন।

 

এর মধ্যে ১১ জন মক্কায় এবং তিনজন মদিনায় মারা যান। সর্বশেষ গত ১০ জুন মো. গোলাম কুদ্দুস নামে একজন মারা যান। তাঁর বাড়ি রংপুরের তারাগঞ্জে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

 

গত ৯ মে থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আজ বুধবার (১২ জুন) পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। আগামী ১৪ জুন পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হবে এবং পরদিন ১৬ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।