শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে চিকিৎসক হত্যার চেষ্টা: গ্রেপ্তার চার

কক্সবাজারে চিকিৎসক হত্যার চেষ্টা: গ্রেপ্তার চার

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-



কক্সবাজার সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর নির্মম হামলার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

 

গত বুধবার রাতে হাসপাতালের সিসিইউতে কর্মরত চিকিৎসক ডা. সজীব কাজিকে একদল মানুষ পিটিয়ে জখম করে। ভিডিও ফুটেজে দেখা যায়, রোগীর স্বজনরা চিকিৎসককে চারতলা থেকে নিচে নামিয়ে আনে এবং তার ওপর নির্মমভাবে চড়া-থাপ্পড় মারে। এই ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা সেবা ব্যাহত হয়।
 

পুলিশ জানিয়েছে, হামলার পর হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:

  • তাহসিন মোহাম্মদ রেজা
  • তামিম মোহাম্মদ রেজা
  • সাইদুল লতিফ সাকিব
  • সাইফ বিন সম্রাট
     

এই ঘটনায় কক্সবাজারের চিকিৎসক সমাজ তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত রোগীর অবস্থা খুবই গুরুতর ছিল এবং চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বাত্ক চেষ্টা করেছেন। এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।