সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ মাদক কারবারি আটক

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ মাদক কারবারি আটক

মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টা ৪০ মিনিটে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক চালান হাতবদলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন—রাশেদ ওরফে রাসেল (২৫), সোহেল উদ্দিন ওরফে লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং চালান পাহারায় নিয়োজিত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।