সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আল্লাহ যেসব অভ্যাস মানুষের অপছন্দ করেন

আল্লাহ যেসব অভ্যাস মানুষের অপছন্দ করেন

আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের সতর্কতার জন্য কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে সেই হতভাগ্যদের কথা উল্লেখ করেছেন—

 

১. সীমা লঙ্ঘনকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে,  ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯০)

২. অকৃতজ্ঞ পাপী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৬)

৩. অত্যাচারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা অত্যাচারীদের ভালোবাসেন না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৫৭)

৪. কাফের : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসেন না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)

৫. বিশ্বাস ভঙ্গকারী পাপী : কোরআনে কারিমে  ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকারী পাপীকে ভালোবাসেন না।’ (সুরা : নিসা, আয়াত : ১০৭)

৬. দাম্ভিক অহংকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না।’ (সুরা : লোকমান, আয়াত : ১৮)

৭. অপচয়কারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা : আনআম, আয়াত : ১৪১)

৮. অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না। ’ (সুরা : মায়েদা, আয়াত : ৬৪)

৯. ধোঁকাবাজ প্রতারক : কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো ধোঁকাবাজ প্রতারককে ভালোবাসেন না।’ (সুরা : আনফাল, আয়াত : ৫৭) 

 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।