সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে গোপন সংবাদ আসে যে, ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের একটি ট্রাকে করে গাঁজা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে নেওয়া হচ্ছে।
 

খবর পেয়ে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলামসহ একটি পুলিশ দল লালাপাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে।
 

রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহর দিক থেকে আসা সন্দেহভাজন ট্রাকটিকে থামার নির্দেশ দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে পুলিশ ট্রাকের বডির পাটাতনের ওপর রাখা নীল পলিথিনে মোড়ানো দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলোর ভেতরে বিশেষ কায়দায় কসটেপে মোড়ানো ১০টি প্যাকেট পাওয়া যায়—এর মধ্যে চারটি বাদামী ও ছয়টি হলুদ রঙের। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা ছিল।
 

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।