বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রোজায় বাজারের সহনশীলতা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা চালাবে: বাণিজ্য উপদেষ্টা

রোজায় বাজারের সহনশীলতা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা চালাবে: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

রমজান মাসকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখতে সরকার সদা প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, চাহিদা এবং সরবরাহের মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখার চেষ্টা করা হবে। এর জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এছাড়া, দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলেও তিনি উল্লেখ করেন।
 

শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

স্বৈরশাসক হাসিনার সরকারের সমালোচনা করে শেখ বশির বলেন, বিগত ১৫ বছরে দেশে এক ধরনের অপরাধমুখী সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের ভেতর আমাদের সমাজ মারাত্মকভাবে বিভক্ত ছিল এবং মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছিল।
 

তিনি আরও বলেন, বর্তমানে অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা জরুরি। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, সাংবাদিকতা—সব সেক্টরেই এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে, জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল সমাজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটি সভ্য সমাজে রূপান্তরিত হওয়া।
 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।