বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০১:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

মোজাম্মেল হক, কক্সবাজার:


কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

পুলিশ জানায়, মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।