সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসলামী শরিয়তে অন্যের সংসারে বিচ্ছেদ ঘটানো কবিরা গুনাহ

ইসলামী শরিয়তে অন্যের সংসারে বিচ্ছেদ ঘটানো কবিরা গুনাহ

ইসলামী শরিয়ত অতি প্রয়োজনে, যখন আর কোনোভাবেই সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়, তখন বিবাহবিচ্ছেদের অবকাশ দিয়েছে। তবু ইসলামের দৃষ্টিতে বিষয়টি অপছন্দনীয় ও অপ্রিয় বৈধ বস্তু। হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল বিষয় হচ্ছে তালাক।’ (আবু দাউদ, হাদিস : ২১৭৭)

তাই নারী-পুরুষ উভয়ের কর্তব্য হলো যথাসাধ্য বিবাহবিচ্ছেদ থেকে দূরে থাকা। তালাক দেওয়ার ক্ষমতা যেহেতু পুরুষের, তাই পুরুষকে ক্ষমতা প্রয়োগের ব্যাপারে খুবই সংযমী হতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। 

অন্যদিকে নারীর ব্যাপারেও হাদিস শরিফে এসেছে, ‘যে নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক প্রার্থনা করে, তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম।’ (ইবনে মাজাহ, হাদিস : ২০৫৫)


অন্যদিকে অন্য কেউ যদি স্বামী-স্ত্রীর সংসার ভাঙার চেষ্টা করে এটা গর্হিত অপরাধ। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো কবিরা গুনাহ। যদি পিতা-মাতাও দ্বিনি স্বার্থ ছাড়া নিছক দুনিয়ার স্বার্থে সন্তানের সংসার ভাঙেন, তাহলে তাঁরাও কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্থ হবেন। 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মালিকের বিরুদ্ধে কর্মচারীকে প্ররোচিত করে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়।’ (আবু দাউদ, হাদিস : ২১৭৫)

যারা মানুষের সংসার ভাঙার কাজ করে, তারা মূলত শয়তানের প্রকাশ্য রূপ। বিবাহবিচ্ছেদ ঘটানোর মাধ্যমে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয়।