বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

সেনবাগে ট্রাক্টরের চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

সেনবাগে ট্রাক্টরের চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

ঢাকা প্রেস,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:-

 

নোয়াখালীর সেনবাগে ট্রাক্টরের চাপায় ছোট ভাই মেহরাজ হোসেন নিহত ও বড় ভাই মেহেদী হোসেন আহত হয়েছেন। তারা নিজেদের বাড়ি থেকে নানা বাড়িতে যাচ্ছিলেন।
 

রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের খলিফাপাড়া-হিরাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মেহরাজ ও আহত মেহেদী দুজনই চাঁদপুর গ্রামের দুবাই প্রবাসী মো. সবুজের সন্তান।
 

নিহতের মা জান্নাতুল ফেরদাউস জানান, ছোট ভাই মেহরাজ মোটরসাইকেলে বড় ভাই মেহেদীকে নিয়ে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ভূঁইয়া ব্রিক্সের একটি মাটিবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন। বড় ভাই মেহেদীকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
 

সেনবাগ থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
 

সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।