বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডির লস্করপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত সাজেদুল লস্কর (৩৭)কে আটক করেছে পুলিশ।
 

শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আপেল লস্কর লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে। অভিযুক্ত সাজেদুল লস্কর একই গ্রামের মৃত রেজান লস্করের ছেলে।
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির জানান, সাজেদুল লস্কর নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেন। এ বিষয়ে আপেল লস্কর তাকে বারবার সতর্ক করেছিলেন। এর জের ধরে শনিবার ফজরের নামাজ শেষে মাছ কিনতে ভেড়ামারা বাজারে যাওয়ার পথে আপেল লস্করের ওপর অতর্কিত হামলা চালায় সাজেদুল। পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়।
 

ঘটনার পর এলাকাবাসী সাজেদুল লস্করকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।