বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

ঢাকা প্রেস নিউজ
 

রাজনৈতিক দল ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে, ভুল তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ বলে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তির জন্ম দিয়েছে।
 

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক কমিটির মধ্যে ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তি এড়ানোর জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।