সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজের আগে ওমরাহ পালনের শেষ সময় জানাল সৌদি

হজের আগে ওমরাহ পালনের শেষ সময় জানাল সৌদি

করোনার আগের রূপে ফিরছে পবিত্র হজ। গত ২১ মে জেদ্দায় বাংলাদেশি হজযাত্রীদের বরণের মাধ্যমে শুরু হয়েছে এবারের হজ কার্যক্রম। হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহযাত্রীদের আগামী ১৮ জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। তা ছাড়া ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলেও জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এক বিবৃতিতে হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। এরপর কেউ ওমরাহ পালনের অনুমোদন পাবে না। তা ছাড়া সব ওমরাযাত্রীকে আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে। 


এদিকে গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর।


এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। 

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। গত ১৫ মে থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে মক্কা নগরীর জননিরাপত্তা অধিদপ্তর। হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।