সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোরআনের সর্ববৃহৎ কপির লেখক মিসরীয় ক্যালিগ্রাফার সাদ হাশিশ মার গিয়েছেন

কোরআনের সর্ববৃহৎ কপির লেখক মিসরীয় ক্যালিগ্রাফার সাদ হাশিশ মার গিয়েছেন

পবিত্র কোরআনের সর্ববৃহৎ কপির লেখক মিসরীয় ক্যালিগ্রাফার সাদ হাশিশ ইন্তেকাল করেছেন। গত ৯ অক্টোবর মিসরের ঘারবিয়া গভর্নরেটের মহল্লা সেন্টার জেলার নিজ গ্রামে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৬৫ বছর। গ্রামের মসজিদে মাগরিবের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

হাশিশের নিয়মতান্ত্রিক পড়াশোনা বেশি ছিল না। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লেও তিনি ছিলেন একজন স্বশিক্ষিত ও দক্ষ ক্যালিগ্রাফার। আরবি ক্যালিগ্রাফিশিল্পে দক্ষতা অর্জনের জন্য নিবেদিত ছিলেন তিনি। ফলে তিনি তাঁর জীবদ্দশায় অত্যন্ত দক্ষতা ও সূক্ষ্মতার সঙ্গে পাঁচবার পুরো কোরআন হাতে লিখেছিলেন।


বিশ্বের বৃহত্তম হস্তলিখিত কোরআন তৈরি করা ছিল তাঁর অনন্য কৃতিত্ব। অনন্য দৃষ্টিনন্দন কোরআনের ওই কপিটি ১১০০ মিটার বিস্তৃত। তা ছাড়া একটি প্রকল্পের আওতায় তিনি টানা তিন বছরের বেশি সময় ধরে কোরআনের ৭০০ মিটার দীর্ঘ একটি কপি লিখেছেন। এতে তাঁর ব্যক্তিগত খরচ হয়েছিল দুই হাজার ৫০০ মিসরীয় পাউন্ড।

ক্যালিগ্রাফার সাদ হাশিশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী শিল্প ও সংস্কৃতি চর্চায় ব্যাপক অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীদের মধ্যে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। তাঁর অসামান্য অবদানের জন্য ইসলামী শিল্পকলায় স্মরণীয় হয়ে থাকবেন তিনি।