বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে জুতাপেটা

মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে জুতাপেটা

ঢাকা প্রেস,বরগুনা প্রতিনিধি:-

 

বরগুনার তালতলীতে মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক ফোরকান হোসাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে তাকে জুতাপেটা করা হয়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
 

জানা যায়, প্রায় এক মাস আগে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক ফোরকান। এই ঘটনায় ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা গোপনে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করলেও তা ফাঁস হয়ে যায়। পরে মাদরাসা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মিরাজ হাওলাদারের নেতৃত্বে মাদরাসার ভেতরেই বিচার করা হয় এবং শিক্ষককে জুতাপেটা করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক ফোরকানকে মারধর করছেন এবং তিনি চিৎকার করছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষক ফোরকানের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।
 

স্থানীয়দের দাবি, ফোরকানের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, যার মধ্যে বিকৃত যৌনাচারে লিপ্ত থাকার কারণে তার একাধিক স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তারা মনে করেন, শুধু জুতাপেটা যথেষ্ট নয়; তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ফোরকানের বিরুদ্ধে এর আগেও এমন কর্মকাণ্ডের অভিযোগে জরিমানা ও চাকরিচ্যুতি হয়েছে।
 

মাদরাসা কমিটির সভাপতি মিরাজ হাওলাদার স্বীকার করেন যে, মাদরাসার সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে ইতোমধ্যে ফোরকানকে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে।
 

তালতলী থানার ওসি মোহাম্মাদ শাহজালাল জানান, এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।