সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশি হাফেজ লিবিয়ার কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয়

বাংলাদেশি হাফেজ লিবিয়ার কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয়

লিবিয়ার ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের আবু তালহা আবদুল খালেক। সে পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে দুই লাখ লিবিয়ান দিনার পুরস্কার পায়। মঙ্গলবার (১৩ জুন) লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা দেয় দেশটির আওকাফ ও ইসলাম বিষয়ক সাধারণ পরিষদ। 

গত ৪ জুন বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ছিল তিনটি ক্যাটাগরি, যা হলো ১০ কিরাতে কোরআন হিফজ, তাফসিরসহ কোরআন হিফজ ও পূর্ণ কোরআন হিফজ। এসব বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন যথাক্রমে লিবিয়ার সুহাইব মুহাম্মদ আবদুল করিম, যুক্তরাষ্ট্রের ইদিন শাহজাদ রহমান ও লিবিয়ার আবদুস সালাম ফাতহি আল-আমরানি। এতে সর্বমোট ১৩ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। 

প্রতি বিভাগের প্রথম স্থান অর্জনকারী যথাক্রমে তিন লাখ ও আড়াই লাখ লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন। হাফেজ আবু তালহা রাজধানীর যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এর আগে গত বছরের ১৬ জুন লিবিয়ার আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।