সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে মাদকের অভিযানে ৬৪ বোতল বিদেশিমদসহ গ্রেফতার ০১

ময়মনসিংহে মাদকের অভিযানে ৬৪ বোতল বিদেশিমদসহ গ্রেফতার ০১

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৪ বোতল বিদেশি মদসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

ময়মনসিংহে মাদকের অভিযানে ৬৪ বোতল বিদেশিমদসহ গ্রেফতার ০১



আজ ১৭ জানুয়ারি শুক্রবার ভোরে ফুলপুরের বওলা বাজারের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সাইমান ফকির। সে ফুলপুরের বওলা এলাকার মোঃ সোলায়মান ফকিরের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের জেলা কার্যালয় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে ক সার্কেলের উপ পরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলপুরের বওলা বাজারে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে (গ্যারেজ) ৩টি বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিভিন্ন ব্যান্ডের ৬৪ বোতল বিদেশিমদ উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল গ্যারেজ মালিক ফুলপুরের বওলা এলাকার সাইমান ফকিরকে গ্রেফতার করা হয়। সে বওলা এলাকার মোঃ সোলায়মান ফকিরের ছেলে। এস আই মোর্শেদ আলম বলেন, সাইমান দীর্ঘদিন ধরে বিদেশি মদ কেনাবেচা চক্রের সাথে জড়িত। তার সহযোগী অন্যান্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।