সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজ নিবন্ধনের সময় বাড়ানো হলো

হজ নিবন্ধনের সময় বাড়ানো হলো

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ যাত্রী ও এজেন্সির বিশেষ অনুরোধে হজের নিবন্ধন সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন চলবে। প্রাথমিক নিবন্ধনের পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না।

এ পর্যন্ত হজে যেতে সরকারিভাবে নিবন্ধন করেছেন তিন হাজার ৮০২ জন আর বেসরকারিভাবে ৪৯ হাজার ৩৭১ জন। চলতি বছর হজে বাংলাদেশে জন্য কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই হিসেবে অর্ধেকের বেশি কোটা ফাঁকা রয়েছে।


এর আগে, গত ১৫ নভেম্বর সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়। এরপর দুই দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করা সম্ভব হয়নি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।


সরকারিভাবে এ বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা ও বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। আর বিশেষ প্যাকেজে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

সৌদি আরবের সম্মতি পেয়ে আরেক দফা হজ নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ফলে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন করা যাবে। বুধবার (২৪ জানুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।