ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হল জাকাত, যা ধনী মুসলমানদের উপর নির্ধারিত একটি বাধ্যতামূলক আর্থিক দান। জাকাত শুধুমাত্র দান করার চেয়েও অনেক বেশি, এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ধন-সম্পদের পবিত্রতা, এবং অভাবীদের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যম। জাকাত আদায়ের মাধ্যমে একজন মুমিন যেসব বিশেষ পুরস্কার লাভ করতে পারে—
আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার
যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, "এবং যারা নামাজ আদায় করে, জাকাত দেয়, আল্লাহ ও পরকালে ঈমান রাখে আমি তাদের মহাপুরস্কার দেব।" (সূরা: নিসা, আয়াত: ১৬২)
মুমিনের পরিচয়
জাকাত আদায় প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, "আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্যধারণকারী তারাই হলো সত্যাশ্রয়ী, আর তারাই (প্রকৃত মুমিন) আল্লাহকে ভয়কারী।" (সূরা: বাকারা, আয়াত: ১৭৭)
অন্তরের আত্মশুদ্ধি
জাকাত আদায়ের মাধ্যমে অন্তরের আত্মশুদ্ধি লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, "হে নবী, আপনি তাদের ধন-সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করে দেবেন এবং তাদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।" (সূরা: তাওবা, আয়াত: ১০৩)
ধন-সম্পদে পবিত্রতা ও বরকত
জাকাত ধন-সম্পদকে পবিত্র ও বরকতময় করে তোলে। মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী, আনাস (রা.) বলেন, এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমি সম্পদশালী ও আমার আত্মীয়-স্বজনও অনেক।







