সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হয়েছেন বাংলাদেশি আলেম ড. ওয়ালীয়ুর

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হয়েছেন বাংলাদেশি আলেম ড. ওয়ালীয়ুর

সৌদি আরবে চলমান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক নিযুক্ত হয়েছেন বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান। তাঁকে ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতার বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। 

গতকাল ২৫ আগস্ট প্রতিযোগিতাটি শুরু হয়েছে। যা আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। 


তাঁরা মোট পাঁচটি বিভাগে অংশগ্রহণ করবেন। বিজয়ী প্রতিযোগীরা ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার লাভ করবেন। ড. ওয়ালীয়ুর রহমান খান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকায় আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’-এর বিচারক ছিলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয় হলেও এসব প্রতিযোগিতায় বাংলাদেশি আলেমদের বিচারক নিযুক্ত হওয়ার ঘটনা বিরল।