মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৯:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

যাত্রাবাড়ীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত

যাত্রাবাড়ীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম–পরিচয় জানা যায়নি। তাঁর পরনে ছিল কালো ফুলহাতা গেঞ্জি ও আকাশি রঙের পায়জামা।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, রাত সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে পথচারীর সহযোগিতায় যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আসাদুজ্জামান বলেন, ঘাতক বাসটি শনাক্ত ও ভুক্তভোগীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।