শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সুদের বোঝা সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ

সুদের বোঝা সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ

ঢাকা প্রেস
ফুলতলা উপজেলা (খুলনা) প্রতিনিধি:-


 

খুলনার ফুলতলা উপজেলায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার (৫৬) সুদের জালে আটকে পড়ে আত্মহত্যা করেছেন। তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করেছেন।
 

নিহত আব্দুল জব্বার যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মুক্তেশ্বরী রেলগেট এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

পুলিশ তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। নোটে তিনি উল্লেখ করেছেন, সুদের বোঝা তার জন্য অসহনীয় হয়ে পড়েছিল। তিনি নয়জনের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন এবং মাসিক ৪০ হাজার টাকা সুদ দিতে হতো। এই ঋণের চাপ সামলাতে না পেরে তিনি এই পথ বেছে নিয়েছেন।
 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
 

এই ঘটনাটি সুদের ফাঁদে পড়ে মানুষের জীবন কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে, তার একটি দৃষ্টান্ত।