সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উখিয়ায় বিজিবির অভিযান, ৮ কোটি টাকার বেশি মূল্যের ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযান, ৮ কোটি টাকার বেশি মূল্যের ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

মো:মোজাম্মেল হক টেকনাফ উপজেলা প্রতিনিধি:
 

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোনা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ইয়াবা বহনকারী একটি সিএনজি ও একটি মোটরসাইকেল হাইওয়ে সড়কে ওঠার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা যানবাহন ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত সিএনজি তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।