মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৯:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবিনা ট্রেনের তিনটি বগি ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় বগি তিনটি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবিনা ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক নাজমুল হক খান জানান, ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।