বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব

ঢাকা প্রেস নিউজ
 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পবিত্র উমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।
 

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা'য় সৌদি রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়াকে তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার ভবিষ্যত চিকিৎসা পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
 

সাক্ষাত শেষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়াকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
 

এদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরবর্তী দিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ফিরোজায় গিয়েছিলেন।