মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫৫:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

নারীর গলাকাটা লাশ উদ্ধার তেজগাঁওয়ে ভবনের নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে

নারীর গলাকাটা লাশ উদ্ধার তেজগাঁওয়ে ভবনের নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে

রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়ায় একটি ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলেছে, ওই নারীর নাম জুলেখা। বয়স ৩০ বছর। এ ঘটনায় জড়িত সন্দেহে নিরাপত্তাকর্মী সিরাজকে হেফাজতে নিয়েছে পুলিশ। সন্দেহভাজন রিকশাচালক জলিলকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।


তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, তেজকুনিপাড়ার জামান টাওয়ারের নিচতলায় ওই কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জলিলের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক ছিল। তবে দুজনেরই আলাদা সংসার রয়েছে। 

গতকাল রাতে জামান টাওয়ারে আসেন তাঁরা। ভবনের নিরাপত্তাকর্মী সিরাজ আগে থেকেই জলিল ও জুলেখার পরিচিত ছিলেন। সিরাজ দুদিন আগে জুলেখাকে ময়মনসিংহ থেকে ঢাকায় ডেকে আনেন। জুলেখার ঢাকায় কাজ করার কথা ছিল।


পুলিশ সূত্র আরও বলছে, গতকাল রাতে জুলেখা, সিরাজ ও জলিলকে কারওয়ান বাজার এলাকায় একসঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সেখান থেকে তাঁরা আম কিনেছিলেন।

জুলেখার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।