মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫৫:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

ঢাবি এলাকায় রিকশাভাড়া নির্ধারণ করে দিল ছাত্রলীগ

ঢাবি এলাকায় রিকশাভাড়া নির্ধারণ করে দিল ছাত্রলীগ

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশাভাড়া নির্ধারণ করে দিয়েছে ঢাবি ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে এই ভাড়ার তালিকা নির্ধারণ করে দেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। 

আগামী রবিবার থেকে এই ভাড়ার তালিকা কার্যকর হবে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় এলাকার ১০০ জন রিকশাচালকের জন্য একটি আলাদা পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানানো হয়েছে। 


নির্ধারিত ভাড়ার মধ্যে দূরত্বভেদে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি জোনে এই ভাড়ায় রিকশা চলবে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিকশাচালকদের পক্ষ থেকে নির্ধারিত ভাড়ার তালিকা হাতে তুলে দেন তানভীর হাসান সৈকত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী, শিক্ষার্থী ও রিকশাচালকরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চালক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে।  প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ১০০ জন রিকশাচালকের জন্য একটি আলাদা পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরো বাড়ানো হবে।