মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:১২:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

পলেস্তারা খসে পরীক্ষার হলে ৬ ছাত্রী আহত

পলেস্তারা খসে পরীক্ষার হলে ৬ ছাত্রী আহত

সুনামগঞ্জের তাহিরপুরে স্কুলের কক্ষে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়েছে শিক্ষার্থীদের ওপর। এতে কক্ষের ছয় ছাত্রী আহত হয়। 

রবিবার (১৮ জুন) দুপুরে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।


স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলের ওই কক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল। এ সময় হঠাৎ পুরাতন ওই ভবনের ছাদের পলেস্তারা খুলে পড়ে। এতে ছয় শিক্ষার্থী আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ ইয়াহিয়া তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ভবনটি স্কুলের সবচেয়ে পুরাতন ভবন। ছাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছে।