বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদলের ঝাড়ু মিছিল

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদলের ঝাড়ু মিছিল

ঢাকা প্রেস
নগরকান্দা উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:-


 

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে 'ভিত্তিহীন ও বিভ্রান্তিকর' সংবাদ প্রকাশের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।
 

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 

সমাবেশে বক্তারা বলেন, বিদেশে অবস্থান করে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধার বিনিময়ে মনগড়া বক্তব্য দিচ্ছেন, যা দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।
 

তারা শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারের জন্য ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
​​​​​​​

এই ঝাড়ু মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল এবং উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।