বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুমিল্লায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৬

কুমিল্লায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৬

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিকাপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক নিশ্চিত করেছেন যে চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুরের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন:

  • রফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, ও শানু বেগম (বাকশিমূল গ্রামের বাসিন্দা)
  • হোসেন আরা (খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা)
  • অটোরিকশাচালক সাজু।
     

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল ঘটনাস্থলে পৌঁছে জানান, কালিকাপুর রেলক্রসিংটি অরক্ষিত এবং সেখানে কোনো রেলগেট নেই। অটোরিকশাচালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে, আর বাকি মরদেহগুলো স্বজনরা নিয়ে গেছেন।
 

এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তার অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।