বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

সাতক্ষীরা আশা এনজিও তালা উপজেলার শিরাশুনী বন্যাতদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

সাতক্ষীরা আশা এনজিও তালা উপজেলার শিরাশুনী বন্যাতদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-


আশা সাতক্ষীরা জেলার পক্ষ  থেকে তালা উপজেলার শিরাশুনী গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার বেলা ১০টায় তালা উপজেলার শিরাশুনী সেতু বাজারে আশা খুলনা ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম সেলিম আল রেজার সভাপত্বিতে উক্ত ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। 

 

সাতক্ষীরা আশা এনজিও তালা উপজেলার শিরাশুনী বন্যাতদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

 

এ সময় উক্ত ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহ্বাজ মোঃ মহিউল ইসলাম হাসান, বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা আকিজ গ্রুপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা জেনারেল বডির সম্মানিত সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের অধ্যাপক ডঃ শেখ তৌহীদুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে আরও  উপস্থিত ছিলেন  মোঃ তরিকুল ইসলাম সিইও মারস গ্রুপ,আশা খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল হারুন, আশা সাতক্ষীরা জেলার সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফরিদুল ইসলাম, পাটকেলঘাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ শাহাজাহান খান,সাতক্ষীরা সদর -০১ ও ০২ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ আবু সাইদ,মোঃ আব্দুস সাত্তার, মির্জাপুর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, সদর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার কাম সিও জি.এম ফরহাদ হোসেন,মির্জাপুর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আবুল কাসেম  সহ অন্যান্য কর্মকর্তা কর্মীগণ। উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৭৪০ জন দুস্থ,অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।বেসরকারী সংস্থা আশা প্রতিবছর অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। চলতি বছরে আশা  সাতক্ষীরা জেলা প্রসাশকের নিকট ৪৭০ পিচ কম্বল বিতরণ করা সহ সারা দেশে সর্বমোট ১.০২কোটি  টাকার কম্বল বিতরনের উদ্যেগ গ্রহন করেছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আশার কর্মকর্তাগণ  জানান আশা’র আর্থিক সেবার মধ্যে ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয়, রেমিটেন্স,সামাজিক সেবা  কার্যক্রম পরিচালনা করে।