মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৭:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

 

সোমবার (২৫ মার্চ) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি সম্পর্কে জানা গেছে।

 

এতে বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন, দলীয় কার্যালয় এবং সারা দেশে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষ্যে ভোর ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগ। এতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন। 
 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরদিন ২৭ মার্চ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।