শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০১:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

ব্রিটেনে শুরু হচ্ছে হালাল খাবার প্রদর্শনী

ব্রিটেনে শুরু হচ্ছে হালাল খাবার প্রদর্শনী

চলতি মাসের শেষে ব্রিটেনে শুরু হচ্ছে হালাল ফুড ফেস্টিভাল। আগামী ২৭-২৮ মে বার্মিংহামের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে তা অনুষ্ঠিত হবে। এতে ফ্যাশন, ফিন্যান্স, ভ্রমণ, স্বাস্থ্য, সুস্থতাসহ মুসলিম জীবনযাপনের নানা অনুষঙ্গ সম্পর্কে জানার সুযোগ পাবেন ক্রেতা ও দর্শনার্থীরা। তা ছাড়া মুখরোচক খাবার, মালাই স্টিট ফুড, জনপ্রিয় হালাল ব্র্যান্ড, প্রতিষ্ঠিত বিজনেস ও স্টার্টআপ ব্যবসার বিশেষ প্রদর্শনী থাকবে।

মুসলিমদের পাশাপাশি সব ধর্ম, বিশ্বাসের মানুষ তাতে অংশ নিতে পারবেন।


আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ২০২২ সালে হালাল ফুড ফেস্টিভাল লেস্টার ও ম্যানচেস্টারে তা অনুষ্ঠিত হয়। সেই সময় ২০ হাজারের বেশি লোক তাতে অংশ নেয়। হালাল বাজারের ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবারের ফেস্টিভালে মুসলিম লাইফস্টাইল নামে নতুন একটি পর্ব সংযুক্ত করা হয়।


তা ছাড়া সব বয়সীর জন্য রয়েছে বৈচিত্র্যপূর্ণ আয়োজন। শিশুদের জোনে ফ্যাশন, সাংস্কৃতিক শিল্পকলা, ফুড কোর্টসহ নানা ধরনের আয়োজন থাকবে।

ফেস্টিভালের একজন মুখপাত্র বলেন, এবারের ইভেন্টে আমরা মুসলিম জীবনযাপনের অভিজ্ঞতা নামে একটি পর্ব শুরু করব। আমরা বিশ্বাস করি, এই ইভেন্টে বিভিন্ন চিন্তার ব্যক্তিরা সমবেত হবেন এবং তা প্রাণবন্ত মুসলিম সংস্কৃতি প্রদর্শনের দুর্দান্ত সুযোগ তৈরি করবে।