বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের জন্য নতুন ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা

মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের জন্য নতুন ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা

ঢাকা প্রেস নিউজ

 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ঘোষণা দিয়েছেন, মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি উন্নত ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে।
 

শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি আধুনিক ডিটেনশন সেন্টার প্রতিষ্ঠিত হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়।
 

তিনি বলেন, "সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে, অনেক বাংলাদেশি মাদকের মামলায়, অবৈধ অনুপ্রবেশের মামলায় এবং অবৈধভাবে ভারতে বসবাসের জন্য গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বিদেশি নাগরিক, এবং আমাদের কারাগারে তাদের রাখা সম্ভব নয়। তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা দরকার।"
 

ফড়নবিস আরও জানান, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) তাদের জন্য জমি বরাদ্দ করেছে, তবে ওই জমি ডিটেনশন ক্যাম্প নির্মাণের জন্য যথোপযুক্ত নয়। তাই বিএমসির কাছে অন্য জমির অনুরোধ করা হয়েছে, যাতে মুম্বাইয়ে একটি আধুনিক ডিটেনশন সেন্টার স্থাপন করা সম্ভব হয়।