সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি

পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি

পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) মাগরিবের নামাজের সময় থেকে প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয়। এ সময় কাবাঘরের  চারপাশে মুসল্লিদের তাওয়াফ ও দোয়া করতে দেখা যায়। বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তীব্র তাপমাত্রার পর বৃষ্টির পানির ছোঁয়ায় মুসল্লিদের মধ্যে তৈরি হয় অন্য রকম অনুভূতি। অনাবিল প্রশান্তিতে ভরে যায় তাদের ক্লান দেহ ও অস্থির মন। এ সময় মসজিদ চত্বরে আগ্রহভরে বৃষ্টিতে ভিজতে থাকেন অনেকে। আবার অনেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং মুগ্ধতাভরে তাকিয়ে থাকেন কালো গিলাফের দিকে।