শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঝিনাইদহে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

ঝিনাইদহে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

ঢাকা প্রেস
ঝিনাইদহ প্রতিনিধি:-


 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে তিন রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

শুক্রবার রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বাড়ানো নজরদারির সময় এই অভিযান চালানো হয়।
 

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আটকদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী এবং একজন দালালের সহযোগী রয়েছেন। বাকিরা বাংলাদেশি।”
 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।