সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ (২ অক্টোবর) শুভ মহালয়া

আজ (২ অক্টোবর) শুভ মহালয়া

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ (২ অক্টোবর) এই উৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। এই মহালয়া থেকে দেবীপক্ষের শুরু হয়। দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। যা শুরু হয় শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে। আর শারদীয় এই দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে মহালয়া।

 

পুরাণমতে, মহালয়ার দিন আবির্ভাব হয় দেবী দুর্গার। ফলে এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়ে থাকে। মহালয়া হচ্ছে ছয় দিনের অপেক্ষা। তারপরই কাঙ্ক্ষিত দিনে দেবীর চক্ষুদান করা হয়। তবে মহালয়ার দিন থেকেই উৎসবটির আনন্দধ্বনি শুরু হয়। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে।


মহালয়ার দিনটি সারাদেশে ব্যাপক আয়োজনে শুরু হয়। এ উপলক্ষে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে এদিন সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে শ্রীশ্রী চণ্ডীপাঠসহ নানা আয়োজন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, দেবী দুর্গা হচ্ছে সব ধরনের অশুভ শক্তি বিনাশের প্রতীক। যিনি অসীম শক্তির উৎস। পুরাণমতে, মহালয়ার দিনে মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা। শিবের বর মোতাবেক কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে কখনো হত্যা করতে পারবে না।

 

ক্ষমতাশালী মহিষাসুর স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করেন এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চান। ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে ‘মহামায়া’ রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করেন এবং দেবতাদের ১০টি অস্ত্রে সুসজ্জিত সিংহ বাহিনী দেবী দুর্গা ৯ দিনব্যাপী যুদ্ধ করে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন।