সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জয় হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

জয় হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

জেলার গজারিয়া উপজেলার জহিরুর ইসলাম জয় হত্যা মামলার পলাতক আসামি বেকু হাসানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ১১)। গ্রেফতারকৃত বেকু হাসান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. বাতেনের পুত্র।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ আজ সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নানাখি এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানকালে গজারিয়া থানার চৌদ্দকাউনিয়া এলাকায় জহিরুর ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বেকু হাসানকে গ্রেফতার করা হয়। 

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাব্বির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, গ্রেফতারকৃত বেকু হাসান গত বছরের ২৬ নভেম্বর সংঘটিত জহিরুর ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।