সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাবার গিলাফ তৈরির বর্ণনা দিচ্ছে দর্শনার্থীদের রোবট

কাবার গিলাফ তৈরির বর্ণনা দিচ্ছে দর্শনার্থীদের রোবট

অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সবকিছু। রোবটের সাহায্যে দেওয়া হচ্ছে মুসল্লিদের সেবা। মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক রোবট। এবার রোবটকে দর্শনার্থীদের কাছে পবিত্র কাবাঘরের গিলাফ তৈরির বর্ণনা দিতেও দেখা গেল।

সম্প্রতি মক্কায় অবস্থিত গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সে এমন রোবট চালু করা হয়। 


সৌদি টিভি চ্যানেল আল-ইখবারিয়া সূত্রে জানা যায়, সেই রোবটটি আরবি ভাষা ছাড়াও ১১ ভাষায় দর্শকদের সঙ্গে কথা বলে। দর্শনার্থীদের অভিবাদন জানানোর পাশাপাশি গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরিচিতি ও গিলাফ তৈরির প্রক্রিয়া তাদের কাছে তুলে ধরছে। অবশ্য সেই ভাষাগুলো কী তা সম্পর্কে কিছু জানা যায়নি।
 
এদিকে ২০২১ সালে করোনা মহামারি সংক্রমণ রোধে পবিত্র মসজিদুল হারামে রোবটের ব্যবহার শুরু হয়। তখন মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্তকরণ, আচার-অনুষ্ঠান সম্পর্কে মুসল্লিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, জমজম পানি বিতরণসহ বিভিন্ন কাজে এসব রোবটের ব্যবহার দেখা গেছে। বর্তমানে মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে ১১টি রোবট রয়েছে।