বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

আওয়ামী লীগ নেতা নারীসহ হোটেল থেকে আটক

আওয়ামী লীগ নেতা নারীসহ হোটেল থেকে আটক

নিজস্ব প্রতিবেদক :

 

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে নারীসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকায় অবস্থিত হোটেল আল-জালাল থেকে তাদের আটক করা হয়।
 

আটক হওয়া ব্যক্তির নাম আজমল হোসেন সেলিম, যিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। পুলিশ বিকেল ৩টার দিকে হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, "আমরা আজমল হোসেন সেলিমকে নারীসহ বন্দরবাজারের একটি হোটেল থেকে আটক করে থানায় নিয়ে এসেছি। তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার নামে কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।"