শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফেনীতে দুই শিশু পুকুরে ডুবে মৃত

ফেনীতে দুই শিশু পুকুরে ডুবে মৃত

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-


ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় দুটি পৃথক ঘটনায় দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।

 

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় নাসিম উদ্দিনের মেয়ে নাদিহা আক্তার নুপুর (১৫ মাস) নানাবাড়িতে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

এর আগে, একই দিন সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় আলী আহমদের ছেলে মেহেরাজ হোসেন তাছিম (২) পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।