মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৪:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

১৫ হাজার টাকায় অপহরণ করে বিক্রি ১৪ মাসের শিশুকে

১৫ হাজার টাকায়  অপহরণ করে বিক্রি ১৪ মাসের শিশুকে

সিলেটে ১৪ মাসের শিশু শাহজাহানকে অপহরণের পর ১৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। শিশুটির বাবা মো. ফয়জুদ্দিন একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার কার্যালয় এ তথ্য দেয়।

পুলিশ জানায়, গত শনিবার শাহজাহান নিখোঁজের পর তার বাবা-মা তাকে খুঁজতে থাকে। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সর্দারপুর এলাকার বাসিন্দা মমতা বেগমের কাছ থেকে শাহজাহানকে উদ্ধার করা হয়।


আটক করা হয় মমতাকে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম এ তথ্য দেন।

তবে অপহরণের মূল পরিকল্পনাকারী জাফরকে গ্রেফতার করা যায়নি। জাফর নিজেকে অসহায় ও অনাথ পরিচয়ে উপরগ্রামে ফয়জুদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। প্রায় ২০ দিন ওই বাড়িতে অবস্থানের পর শিশু শাহজাহানকে অপহরণ করেন। অপহরণের পর মমতার কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।